ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সামনে নিখোঁজ নাজিম মোল্লার সন্ধানে মানববন্ধন

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নিখোঁজের ১০১ দিন পেরিয়ে গেলেও মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত মোঃ নাজিম মোল্লার কোনো সন্ধান না মেলায় তাঁর পরিবারের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত মানববন্ধনে নাজিম মোল্লার মা, সদ্য বিবাহিত স্ত্রী, ভাই ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ের মধ্যে নাজিমকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মোঃ আজিম মোল্লা বলেন, গত ১১/১১/২০২৫ ইং তারিখ মঙ্গলবার নাজিম মোল্লা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। দীর্ঘ ১০১ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ১৪/১১/২০২৫ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) এবং ১৬/১১/২০২৫ তারিখে মামলা দায়ের করা হয় রমনা থানায়।

পরিবারের দাবি, মামলাটি প্রথমে রমনা থানায় তদন্তাধীন থাকলেও পরবর্তীতে ডিএমপি হেডকোয়ার্টারে আবেদনের প্রেক্ষিতে ২১/১২/২০২৫ তারিখে ডিবিতে স্থানান্তর করা হয়। তবে দুই মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের।

মানববন্ধনে আজিম মোল্লা আরও অভিযোগ করেন, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), কল সেল ও লোকেশন বিশ্লেষণে সন্দেহজনক কিছু তথ্য পাওয়া গেছে। তাঁদের দাবি, ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভিকটিমের মোবাইলের লোকেশন একটি নির্দিষ্ট বাসার আশপাশে পাওয়া যায়। এরপর তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। পরদিন ১২ নভেম্বর রাতে পুনরায় সিম চালু হলে নদী এলাকায় লোকেশন দেখা যায়। পরবর্তীতে একই সিম অন্য একটি মোবাইল ডিভাইসে ব্যবহারের তথ্যও পাওয়া গেছে বলে অভিযোগ করেন তারা।

পরিবারের অভিযোগ, এক নারী পুলিশ কনস্টেবল তানিয়া সুলতানা তন্নী ও তাঁর স্বামী শাহাজাদার মোবাইল লোকেশনের সঙ্গে ভিকটিমের সিম ব্যবহারের সময় ও স্থান মিল রয়েছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হয়নি বলে দাবি পরিবারের।

নাজিম মোল্লার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে ফিরে চাই। প্রশাসনের কাছে অনুরোধ, তাকে জীবিত বা মৃত—যেভাবেই হোক আমাদের কাছে ফিরিয়ে দিন।”

মানববন্ধন থেকে পরিবার ও শুভানুধ্যায়ীরা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত জোরদার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার জানিয়েছে, তারা ন্যায়বিচার ও সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাবের সামনে নিখোঁজ নাজিম মোল্লার সন্ধানে মানববন্ধন

Update Time : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬