ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ হলেই বদলাবে সমাজ: কামরুজ্জামান রতন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণের প্রত্যয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলন, জাগরণ, উত্তরণ” স্লোগানে এ আয়োজন করে গজারিয়া সচেতন সমাজ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলার বালুয়াকান্দি এলাকার শাহ শের আলী গ্রীন লাউঞ্জ-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বক্তব্যে তিনি বলেন, “রমজান আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হলে ব্যক্তি ও দলীয় বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গজারিয়াকে একটি শিক্ষিত, মানবিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ জরুরি।”

প্রধান বক্তা ছিলেন গজারিয়া সচেতন সমাজের প্রধান উপদেষ্টা ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ড. আতাউর রহমান। তিনি বলেন, “সচেতন নাগরিকরাই একটি সমাজের প্রকৃত শক্তি। নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা চর্চার মাধ্যমে আমরা অবক্ষয় রোধ করতে পারি। রমজানের শিক্ষা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন খান এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার দিদার আলম। এতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ঐক্যবদ্ধ হলেই বদলাবে সমাজ: কামরুজ্জামান রতন

Update Time : ১০:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬