ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে বিকাশ এজেন্টের কাছ থেকে ফাঁকা গুলি ছুড়ে ৩ লাখ টাকা ছিনতাই

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বন্দর থানাধীন লক্ষণখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মদনপুর–মদনগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি জানান, প্রতিদিনের মতো তিনি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।

তিনি বলেন,দুজন মোটরসাইকেল থেকে নেমে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরে আমার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা নিয়ে যায় তারা। আমি চিৎকার করলে মোটরসাইকেল থেকে আমার দিকে ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বন্দর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বন্দরে বিকাশ এজেন্টের কাছ থেকে ফাঁকা গুলি ছুড়ে ৩ লাখ টাকা ছিনতাই

Update Time : ০৮:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬