ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোনারগাঁয়ে ৫১ মুক্তিযোদ্ধা বাদ

সোনারগাঁয়ে ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ, শেষে নিজেই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তালিকায় আলতাফ

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তালিকা বাতিলের আবেদন করেছিলেন আলতাফ হোসেন। তবে যাচাই–বাছাই শেষে উল্টো তার নিজের নামই মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করা হয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–এর ১০৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে ৭৮ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রকাশিত তালিকায় আলতাফ হোসেনের নাম ৫৪ নম্বরে রয়েছে। সোনারগাঁ উপজেলা থেকেই বাতিল হয়েছেন ৫১ জন।

বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জামুকার একটি প্রতিনিধি দল ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁয়ে পরিদর্শনে এসে গণশুনানি করে। গণশুনানি ও নথিপত্র যাচাই শেষে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করা হয়।
জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন–এর নেতৃত্বে অনুষ্ঠিত গণশুনানিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, মেজর (অব.) আব্দুস সালাম এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন প্রতিনিধি দল।

এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে বাতিল করিয়েছে। তিনি দাবি করেন, তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজনীয় প্রমাণপত্রসহ তিনি পুনর্বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন বলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৫১ মুক্তিযোদ্ধা বাদ

সোনারগাঁয়ে ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ, শেষে নিজেই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তালিকায় আলতাফ

Update Time : ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬