
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ঐতিহ্যবাহী বিষ্ণাদী মিতালী বাজার হাটের ইজারা পেলেন সোনারগাঁ উপজেলা তাঁতী দলের আহবায়ক কমিটির সদস্য ও সমাজ সেবক ফাইজুর রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে যথাযথ কর্তৃপক্ষ ফাইজুর রহমানের নামে বরাদ্দের ঘোষণা দেন।
উল্লেখ্য, তিনি ছাড়া এবার আর কেউ দরপত্র জমা দেননি। ফাইজুর রহমান বিষ্ণাদী মিতালী বাজারের ইজারাদার হিসেবে এ বছর নিয়ে মোট চারবার ইজারা পেয়েছেন।
মোঃ পলাশ শিকদার 











