সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিডিয়া কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন থানা ভবনে এ ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিব্বুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
ইফতার মাহফিলে সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ওসি মহিব্বুল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এছাড়া পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার