ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সড়ক ও জনপথ দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নির্দেশনা

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক, ফুটপাত ও জনসাধারণের ব্যবহৃত জায়গা দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত সড়ক, মহাসড়ক, ফুটপাত, নালাসহ সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ, মালামাল ফেলা, পশু বেঁধে রাখা বা ব্যবসা পরিচালনার ফলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৩৩ ধারার আলোকে জনস্বার্থে এসব অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বা অন্যান্য দণ্ড দেওয়া হতে পারে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে সড়ক ও জনপথ দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নির্দেশনা

Update Time : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬